মহেশপুর সীমান্তে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ দুই ভাই আটক

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তিন কোটি টাকা মূল্যের ৩ স্বর্ণের বারসহ আপন দুই ভাইকে আটক করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার মান্দাড়বাড়িয়া ইউনিয়নের নগরবন্নী এলাকা থেকে তাদের আটক করে বিজিবি সদস্যরা। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জলুলী গ্রামের বদিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭) ও সুমন (২৩)।

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। দুপুর ২টার টার দিকে নগরবন্নী নামক স্থান দিয়ে সীমান্তের দিকে যাওয়া একটি মোটর সাইকেলের গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৩ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৩ টি স্বর্ণের বার। যার আনুমানিক মূল্যে ৩ কোটি ৩৩ লাখ টাকা। সে সময় আটক করা হয় জুয়েল ও সুমন নামের আপন দুই ভাইকে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights