মাইলস্টোনের পাশে অবৈধ দোকানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ডিএনসিসির অভিযান

অনলাইন ভার্সন

ঢাকার উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে জনসমাগম বেড়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অস্থায়ী দোকানদার অবৈধভাবে দোকান নির্মাণ করে এবং সাধারণ জনগণের অসহায়তার সুযোগ নিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি শুরু করে।

বিশেষ করে, এক বোতল পানির মূল্য ৬০০ টাকা পর্যন্ত বিক্রির ঘটনা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

এই অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৯ এর আওতাধীন এলাকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে নির্মিত দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক করে জানানো হয়, জনস্বার্থবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights