মাগুরায় চাঁদাবাজির অভিযোগে মুক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্যকে বহিষ্কার

মাগুরা প্রতিনিধি
চাঁদাবাজি, সংগঠন দখলের হুমকি, ভাঙচুরসহ নানা অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা মুক-বধির কল্যাণমূলক সংঘ থেকে তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সদস্যরা হলেন-জামিরুল ইসলাম ডলার, মারুফ ও মিরাজ।

মঙ্গলবার মাগুরা জেলা মুখ-বধির কল্যাণমূলক সংঘের সভাপতি মীর রইসুল আলম ও সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মাগুরা জেলা মুখ-বধির কল্যাণমূলক সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, ১৪ সেপ্টেম্বর মাগুরা শহরের ভায়নার মোড় পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যের সম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইতিমধ্যে তাদের বহিষ্কার সংক্রান্ত রেজ্যুলেশন জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights