মাগুরায় উদ্ধারকৃত কঙ্কালের পরিচয় মিলেছে, গ্রেফতার দুই

মাগুরা প্রতিনিধি

মারিয়া খাতুন (১৭) নামে এক কিশোরী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাগুরা সদর থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে নবুয়াত আলী (৫০) ও তার ছেলে শশি আহমেদকে (১৯) গ্রেফতার করেছে।

জানা গেছে, কয়েক মাস আগে শশি ও মারিয়া খাতুনের মধ্যে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একপর্যায়ে অজ্ঞাত কারণে তাকে হত্যা করে সদর উপজেলার গাংনালিয়া ব্রিজের নিচে কুমার নদীর তীরে মরদেহ কচুরিপানার নিচে ফেলে দেয় অভিযুক্তরা।

গত ১৭ নভেম্বর এলাকাবাসীর খবরের ভিত্তিতে গাংনালিয়ার ওই এলাকা থেকে একটি কঙ্কাল উদ্ধার হয়। তদন্তে নেমে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ পায়। পরে মোবাইল প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে অভিযুক্ত দুইজনের জড়িত থাকার তথ্য নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাবাদে তারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেনি। তবে পুলিশকে শশি জানিয়েছে, মেয়েটির সাথে তার সম্পর্ক ছিল। শ্বাসকষ্ট জনিত রোগের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে নদীর তীরে শশি ফেলে রেখে যায়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকালে আদালতের নির্দেশে কারগাারে পাঠানো হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights