মাগুরায় ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রতি বছর বাংলা পৌষ মাসের ২৮ তারিখে অনুষ্ঠিত হয়। মূল মেলা ২৮শে পৌষ হলেও আগে ও পরে দিয়ে মেলার আমেজ চলে প্রায় পনের দিন ধরে।

এলাকার যুবক স্বাধীন জানান, তার বাবার কাছে সে শুনেছে এই মেলা চলছে একশ বছরেরও বেশি, যা খুলনা বিভাগের সর্ববৃহৎ। এ মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে ওঠে বালিদিয়া, মহম্মদপুর ও রাজাপুর ইউনিয়নসহ আশপাশের ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষ। প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মেলায় বসে মাছ-মাংস, মিষ্টির দোকানসহ বাঁশ, বেত ও মৃৎশিল্পীদের তৈরি নানা রকম খেলনা ও প্রসাধনীর দোকান। এছাড়াও মোলায় আসে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে রঙবেরঙের ফার্নিচারের দোকান।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া আসে। দুপুর ২টায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে ঘোড়ার মালিক, ফকির ও ছোঁয়ার ঘোড়াকে তার পথপরিক্রমা দেখাতে ব্যস্ত। এরপর শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। আনন্দে মেতে ওঠে দর্শকরা।
বালিদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি প্রভাষক পান্নু মোল্যা জানান, শত বছরের এই মেলা দেখতে আশপাশের কয়েক জেলার নানা শ্রেণি-পেশার মানুষের আগমন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights