মাগুরায় দুদকের শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ

মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী পরিষদের নতুন সদস্যদের পরিচিত ও বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুদকের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি ও উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন সভাপতি ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. শফিউল্লাহ, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহের সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় জামান বিপু, বিশ্বজিৎ চক্রবর্তী, কল্যাণী রাণী বিশ্বাস, আব্দুল হালিম ও লায়লা কানিজ বানু।

শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণকালে দুদক উপ-পরিচালক মো. শফিউল্লাহ বলেন, আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থানে থেকে নিজেকে স্বচ্ছ রাখা। সব শিক্ষিত মানুষই দুর্নীতি পরায়ন নয়, বরং সব দুর্নীতি পরায়ন ব্যক্তি শিক্ষিত। ফলে শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক জীবন থেকে সততার দীক্ষা জরুরি। এ জন্য আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততার দোকান স্থাপনে উৎসাহিত করছি। যেখানে কোনো বিক্রেতা ছাড়াই শিশুরা নিজ উদ্যোগে পণ্য ক্রয় করবে। তাহলে একদিন আমাদের প্রত্যাশিত দুর্নীতি মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights