মাগুরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ মঙ্গলবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক আবু নাসের বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাবেক মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামীম কবির, জেলা ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডাক্তার মুন্সি মোহাম্মদ সাদউল্লাহ প্রমুখ।

মাগুরা জেলা ডায়াবেটিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights