মাগুরায় ২৫ নারীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় নারী ই-কমার্স প্রফেশনাল ও নারী ফ্রিল্যান্সার ক্যাটাগরীতে ২৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের প্রযুক্তির সহায়তায় ‘নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প’ হতে প্রশিক্ষণার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়।
মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে এ ল্যাপটপ তুলে দেন।
উপজেলা আইসিটি কর্মকর্তা ওলিউল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কোর্স-কোঅর্ডিনেটর জুবায়ের হোসাইন, মহিলা ই-কমার্স প্রশিক্ষক আনিসুর রহমান, প্রশিক্ষক মোছাম্মৎ রিপা খাতুন ও প্রশিক্ষণার্থী নাহিদা আক্তার।
তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিতকল্পে ১৩২ দিন প্রশিক্ষণ দেয়া হয়।
