মাগুরার ২ আসনে সাকিবসহ ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৩

মাগুরা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার ২ টি আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। এ দুটি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৩ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।

সোমবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের উপস্থিতিতে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। বাছাই শেষে দুটি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৩ জনের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হচ্ছেন, মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সিরাজুস সায়েফিন সাঈফ, জাকের পার্টির মোহাম্মদ মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) এর কে এম মোতাসিম বিল্লাহ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় রনি।
মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ মুরাদ আলী, জাকের পার্টির মোহাম্মদ আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোহাম্মদ আসাদুজ্জামান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আখিদুল ইসলাম।

বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সঞ্জয় কুমার ভাদুরী। মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান, একই আসনের স্বতন্ত্র প্রার্থী কর্নেল (অব:) কাজী শরিফ উদ্দিন। এদের মধ্যে সঞ্জয় কুমার ভাদুড়ী ঋণ খেলাপী হিসাবে মনোনয়নের অযোগ্য অঘোষিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান স্থানীয় ব্যাংক একাউন্টের কপি ও ঋন সংক্রান্ত তথ্য সংযুক্ত না করার পাশাপাশি এক শতাংশ ভোটারের তথ্য ভুল থাকায় মনোনয়নের অযোগ্য অঘোষিত হয়েছেন। কাজী শরিফ উদ্দিন বর্তমান কর্মস্থল ত্যাগের উপযোগী প্রমাণপত্র দাখিল না করায় তার মনোনয়ন বাতিল হয়েছে। অবৈধ ঘোষণা হওয়া এসব প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights