মাগুরা সদরে ওসমান, শ্রীপুরে শরিয়তউল্লাহ বিজয়ী

মাগুরার দু’টি উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মাগুরা সদর উপজেলায় ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান।

তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট।
শ্রীপুর উপজেলায় ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা শরিয়তউল্লাহ মিয়া রাজন।

তার নিকটতম প্রতিদ্বন্দী শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোতাসিম বিল্লাহ সংগ্রাম ভোট পেয়েছেন ২৯ হাজার ২৮১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights