মাগুরা-২ আসন : প্রার্থিতা ফিরে পেয়ে প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী
মাগুরা প্রতিনিধি
প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মাগুরা-২ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান। হাইকোর্টের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে গত শনিবার থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার মহম্মদপুর বাজার, শত্রুজিৎপুর বাজার, আওনাড়া ও দিঘা ইউনিয়নে গণসংযোগ করেন মশিউর রহমান।
এ সময় স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান জানান, আমার নির্বাচনি প্রচারণায় নামতে দেরি হলেও সাধারণ জনগণ আমাকে ভোট দিতে দেরি করবে না। আমার প্রার্থিতা ফিরে পাওয়ার কথা শুনে তারা খুশি হয়েছে। যেখানেই গিয়েছি, জনগণ আমাকে ভোট দেবে বলে কথা দিয়েছেন। আশা করি আমি নির্বাচনে বিজয়ী হবো।
