মাদকবিরোধী পুলিশি অভিযানে গ্রেফতার ৫০

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৩ মে) সকাল ছয়টা থেকে রবিবার (১৪ মে) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৩২০ বোতল ফেনসিডিল, ১০ লিটার দেশি মদ, ১৮০৫ পিস ইয়াবা ও ১১০ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights