মাদক মামলায় ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি আটক

অনলাইন ডেস্ক

মাদক ব্যবসায়ী ও ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কালাম আজাদকে (৪২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩)।

শনিবার রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার সদর থানার মাদক মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাব-৩ অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights