মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে গণমিছিল

অনলাইন প্রতিবেদক

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে গণমিছিল করেছে যাত্রাবাড়ী সচেতন নাগরিক ফোরাম। মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।

গণমিছিলপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি কিংবা সাধারণ মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না। চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়—অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শান্তি, নিরাপত্তা ও সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে আসুন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হই। আসুন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও নৈরাজ্যমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাই গণমিছিলে অংশগ্রহণ করি এবং জনসচেতনতা বৃদ্ধি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights