বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ,বগুড়া

বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২ টায় প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল। সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ বগুড়ার প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, প্রেসক্লাব সভাপতি রোটা. রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু।

বক্তব্য রাখেন শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নির্বাহী কমিটিরসহ সাধারণ সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ প্রমুখ।

সভায় বগুড়া-৬ (সদর) সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার উন্নয়ন নিয়ে যখন আমরা কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য কিছু বিষয়কে ভিন্নভাবে খুব জোরালভাবে নিয়ে আসা হচ্ছে। যেন বগুড়ার উন্নয়ন থমকে যায়। কিন্তু বিগত ১৭ বছর উন্নয়ন যে হয়নি সে কথা তারা ভুলে যায়। বগুড়ায় সমানভাবে উন্নয়ন করা হতো তাহলে কথা ছিলো না। এককভাবে শুধু বগুড়া জেলাকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights