মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মাদারীপুর প্রতিনিধি

বিএনপি ডাকা অবরোধের পক্ষে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার সকালে নতুন বিসিক এলাকা থেকে মিছিলটি বের হয়ে মহাসড়ক ধরে শহরের চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার ,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার, সহ-সভাপতি নুরজামালসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা আওয়ামী লীগের একতরফা নির্বাচন বন্ধের দাবি ও তফসিল বাতিলের দাবি জানান। এ সময় বক্তারা আরও বলেন, নির্বাচন বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights