মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলা থেকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে লালপুর উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফসিয়ার রহমান যশোরের বাঘাপাড়া থানার ছোট খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। বুধবার বিকাল ৩টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।

র‌্যাব জানায়, ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে অপহরণ, নির্যাতন, আটক, ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন তিনি। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চলতি বছরের ২৫ জুন ফসিয়ার রহমানসহ ৪ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই ছদ্মবেশ ধারণ করে পালিয়ে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights