‘মানবিক দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে’

দিনাজপুর প্রতিনিধি
নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

শনিবার রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুর এর আয়োজনে শতবর্ষ উপলক্ষে তৃতীয় দিনে ‘বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সম্পাদনায় শতবর্ষ উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ অতিথিবৃন্দ।
রামকৃষ্ণ মিশন নিউ দিল্লি-ভারত এর সম্পাদক শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজী মহারাজ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একনাথানন্দ মহারাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন মানিকগঞ্জ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী আদিরূপানন্দ মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights