মানিকগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ রফিক সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিফলকের পাদদেশে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি আজাদ হোসেন খান, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদুজেলা ড্যাবের সভাপতি বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights