মানিকগঞ্জে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান আফরোজা খানম রিতা।
আজ বৃহস্পতিবার সকালে গিলন্ড মুন্নু সিটিতে স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ও কোঅরডিনেট ইসমত আরা লস্করসহ অনেকে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে। এ মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।
