মায়ের রোগমুক্তি কামনায় ছেলের আকুতি
মোঃ উমর ফারুক জয়পুরহাট জেলা প্রতিনিধি:
দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হারুন-উর-রশিদ হারুনের গর্ভধারিণী মা হাজেরা বিবি ষ্টোক করে গুরুতর অসুস্থ হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়ি সীমান্তের কোলঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামে পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে আছেন। তিনি বাগজানা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও প্যানেল চেয়ারম্যান।
হাজেরা বিবির বড় মেয়ে লাকি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে মা ষ্টোক করে। এসময় দ্রুত মাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। উন্নত চিকিৎসার জন্য কর্মরত ডাক্তার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন । সেখানকার ডাক্তার সিটিস্কেন রিপোর্টে দেখতে পায় মাথায় রক্ত জমাট বেঁধেছে। প্রয়োজনীয় ঔষধ দিয়ে বাড়িতে কয়েক দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। বর্তমানে আমার মায়ের বাম হাত ও বাম পা অবস হয়েছে কোন শক্তি পায় না। লাকি আরো বলেন, কয়েক মাস আগে মা বিছানা থেকে পরে গিয়ে বাম পা ভেঙ্গে গিয়েছিল। তখন থেকেই ঐ পায়ে শক্তি কম পায় ,আবার ও ষ্টোক করে ঐ পায়ের এমন অবস্থা হলো।
হাজেরা বিবির চেয়ারম্যান ছেলে হারুন ও ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারক রনি খান পবিত্র হজ পালনের জন্য বর্তমানে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন। মায়ের এমন দুরাবস্থায় ছেলেরা পাশে না থাকলেও পরিবারের অন্য সদস্যরা তাকে দেখভাল করছেন। মিশর উদ্দিন সুজন তার বড় ছেলে, ছেলেদের বউ এবং ২’মেয়ে দিনরাত অসুস্থ মায়ের সেবা করছেন।
মায়ের এমন দুরাবস্থার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান হারুন ও রনি খান ভিশন ব্যাথিত হয়েছেন। সৌদি আরব থেকেই মায়ের আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। সেইসাথে গর্ভধারিনী মায়ের সুস্থ্যতা কামনায় উপজেলা চেয়ারম্যান হারুন সকলের নিকট দোয়া চেয়েছেন।
