মার্শের সমালোচনায় শামি

ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকে টানা সমালোচিত হতে হচ্ছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকে। কাপ নিয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অজি তারকারা। তখনই ট্রফির ওপর পা রেখে ছবি তুলতে দেখা গিয়েছিল মার্শকে। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাকে।

অনেকেই বলছেন, এভাবে বিশ্বকাপ ট্রফির অপমান করেছেন অজি তারকা। আবার অনেকে বলছেন, অস্ট্রেলিয়ার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতি গুলিয়ে ফেললে চলবে না। তবে এবার মার্শের কড়া সমালোচনা করলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

এক সাক্ষাৎকারে শামি বলেন, এই ট্রফি জেতার জন্য প্রত্যেকে লড়াই করে, এই ট্রফিটা জিতে তা মাথায় তুলে রাখতে চায় সবাই। ট্রফির উপর পা রেখে মার্শ ট্রফিটার অপমান করেছে, যা কোনোভাবেই কাম্য নয়।
উল্লেখ্য, বিশ্বকাপে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights