মিয়ানমারে সাজা শেষে ফিরল ২৯ বাংলাদেশি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমারে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ২৯ বাংলাদেশি নাগরিক। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় এই বাংলাদেশিদের আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে দেশে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-বিজিবি’ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।

মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন মহেশখালী উপজেলার শাকের উল্লাহ (২৮),এখলাছ মিয়া (২৬), শফি আলম (২৫),পারভেজ (২৪),মিজানুর রহমান (১৮), মোবারক মিয়া(২৪), মোঃ মহিউদ্দীন (২২), ছালামত উল্লাহ(১৭), মং থিন(৪২), গিয়াস উদ্দিন (২২), রাকিবুল হাসান রাকিব (২২), জাহাঙ্গীর আলম (৩৫) ও মোবারক উদ্দিন (১৮)। উখিয়া উপজেলার মোঃ শাহেদ(১৮), মোঃ তারেক (১৮) ও মোঃ সাবের। বান্দরবান সদরের সিন থোয়ে মং মারমা (৩২), থুইচিং প্রু (২৩), লামা উপজেলার থার তুন হ্লা (৩৬)। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ইয়ং ছা থুই মারমা (২৬), থান হ্লা সিন/সোয়ে সিন ওরফে ইউসিচিং মারমা (৩০), বেতবুনিয়া উপজেলার ইউ তান ওয়ারা ওরফে স্যার থুই ইউ (৩৪), টেকনাফ উপজেলার মোঃ ইরফান (২২), মোঃ ইলিয়াছ(১৯), মোঃ জহির আহমেদ (৩১), মোঃ আবদুল আজিজ (২১), মোঃ তৈয়ব (৩২), আব্দুর সিদ্দিক (২৭) ও রুবেল(২০)।

মঙ্গলবার টেকনাফ জেটিঘাটে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে টেকনাফ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, বিজিবি-বিজিপি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক এবং ২৯ জন বাংলাদেশি নাগরিকের দেশে ফিরিয়ে আনা হয়।
উল্লেখ্য যে, বিভিন্ন সময় আটক ২৯ বাংলাদেশি নাগরিক মিয়ানমারের কারাগারে আটক ছিল। কারাভোগ শেষে সেই ২৯ জনকে কূটনৈতিক যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ ফেরত নিয়ে আসা হয়েছে। এ প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং বাংলাদেশ কনস্যুলেট এর দীর্ঘদিন প্রচেষ্টার ফলে মিয়ানমার কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ২৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, মিয়ানমার থেকে ফেরত আনা ২৯ জন বাংলাদেশি নাগরিককে পুলিশের নিকট পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হন্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights