মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর ৩০ হাজারের বেশি আটক

অনলাইন ডেস্ক
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে ৩০ হাজারেরও বেশি মানুষকে রাজনৈতিক কারণে আটক করা হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এক প্রতিবেদনে এমন অভিযোগ তুলেছে।

এইচআরডাব্লিউ জানিয়েছে, আটককৃত রাজনৈতিক বন্দিদের মধ্যে নোবেলজয়ী সাবেক নেত্রী অং সান সু চি-সহ ছয় হাজার ৬০০ জনেরও বেশি নারী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরো বলা হয়, সেই ছয় হাজার ৬০০ জনের মধ্যে ৬৪০ জন শিশু।

নারী বন্দিরা ব্যাপক নির্যাতন, যৌন সহিংসতা এবং চিকিৎসায় মৃত্যু-ঝুঁকি সৃষ্টি করতে পারে এমন অবহেলার শিকার হচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)।

এইচআরডাব্লিউর এশিয়া বিষয়ক উপ-পরিচালক ব্রায়োনি লাউ জানান, ‘‘মিয়ানমারে রাজনৈতিক বন্দি হিসেবে আটক নারীরা সেখানকার কারাগার ব্যবস্থার খুব উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন৷ বন্দিদের ভোগান্তি ও অবহেলা সেখানে ইচ্ছাকৃত এবং নিত্যনৈমিত্তিক ঘটনা৷’’

সূত্র: ডয়েচে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights