মিরপুরে অনুশীলনে সাকিব

অনলাইন ডেস্ক

আগামীকাল বুধবার থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। ইনজুরির কারণে আফগানদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলতে পারছেন না সাকিব আল হাসান। তবে আঙুলের সেই ইনজুরি আগের থেকে বেশ ভালো অবস্থাতেই রয়েছে। ইতোমধ্যে আঙুলের ব্যান্ডেজও খুলে ফেলেছেন সাকিব।

আফগানদের বিপক্ষে টেস্ট না খেললেও ওয়ানডে সিরিজ দিয়ে আবারো ক্রিকেটে ফিরবেন সাকিব। তাই আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি।

দুপুরে মিরপুরে এসে ঢাকার টাটকা রোদে নেমে পড়েছিলেন অনুশীলনে। এরপর মূল মাঠে বেশ কিছু সময় করেছেন রানিং। এদিন সাকিব হলুদ টি-শার্টের সঙ্গে রোদ চশমা সঙ্গে শর্টস ও জুতা পরেই করেছেন রানিং।
আফগানিস্তান একমাত্র টেস্ট সিরিজ শেষ করে চলে যাবে। এরপর ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ১ জুলাই আসবে। চট্টগ্রামে প্রথম ওয়ানডে ৫ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights