মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলার রায় বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নামে দুদকের দায়ের করা মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে রায় ঘোষণার দিন ধার্য আছে।

এর আগে গত ২২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন।

গত ১৫ নভেম্বর এ মামলায় মির্জা আব্বাসসহ পাঁচজনের সাফাই সাক্ষ্য শেষ হয়। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন।
গত ৩১ অক্টোবর সময় আবেদন নামঞ্জুর করে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। একইসঙ্গে ২ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। সেদিন মির্জা আব্বাসের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ প্রতিবেদন দিলে আদালত তাকে ৫ নভেম্বর হাজির করতে পরোয়ানা (পিডব্লিউ) ইস্যুর আদেশ দেন। এরপর ৫ নভেম্বর মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হলে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাফাই সাক্ষ্যের জন্য দিন রাখা হয়।

রাজধানীর রমনা থানায় ২০০৭ সালের ১৬ আগস্ট মামলাটি করেছিলেন দুদকের উপ-পরিচালক মো. শফিউল আলম। এতে অবৈধভাবে ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা আদালতে অভিযোগপত্র দেন। ২০০৮ সালের ১৬ জুন বিচার শুরু হয়। বিচারে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights