মির্জা ফখরুলের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ব্যানারে রাজনৈতিক দলগুলো নিয়ে সেমিনারের আয়োজন করতে চাচ্ছেন। সেই বিষয় নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করেছেন।

জানা গেছে. সাক্ষাতের সময় মির্জা ফখরুলের হাতে ম্যাগাজিন তুলে দেন ইলিয়াস কাঞ্চন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights