মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত

গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে রাস্তার পাশের দোকান-ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে টেকেরহাট-গোহালা সড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে শহিদুল আলম মিন্টুর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে রাজৈর উপজেলার খালিয়া ও তাতীকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় শহিদুল আলম মিন্টুর ভাড়া দেয়া ফার্নিচার ও মুদি দোকানসহ ৫টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
রাজৈর উপজেলার খালিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সোহরাব হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights