মুন্সিগঞ্জে গাঁজাসহ গ্রেফতার দুই

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল বাজার এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মো. বজলু কাজী (৪৫) ও মো. রোমান কাজী (২১)।

র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালকা শামীম হাসান সরদার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমুদয় গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানায় গ্রেফতারকৃতদের হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights