মুন্সিগঞ্জে প্রায় সাত কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে অভিযানে প্রায় সাত কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) এ কারেন্ট জাল জব্দ করা হয়।
মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ আইসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সদর উপজেলার ফিরিঙ্গি বাজার এলাকায় অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হাসানুর রহমান।
এ সময় অবৈধ কারখানা থেকে ২০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল এবং দুই হাজার ৫০০ রেইল ববিন জব্দ করা হয়। যার মূল্য ৬ কোটি ৭৫ হাজার টাকা।
এ সময় জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়া ধ্বংস করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করেন, মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।
সিনিয়র মৎস কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, একজন নাইট গার্ড ছিলো। আয়রন কারখানার অবৈধ কারেন্টজাল উৎপাদন হচ্ছে এই কারখানায়। তিনি কারখানার মালিকের নাম জানাতে পারেননি।
