মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে মুন্সীগঞ্জে ৫ কিলোমিটারজুড়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৫ টায় টায় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়।

পরে দেওয়ান বাজার ও চাম্পাতলা হয়ে নির্ধারিত ইউটার্ন নিয়ে পুনরায় পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় দৌড় প্রতিযোগিতা। এতে নারী ও পুরুষ মিলিয়ে দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। রানার্স গ্রুপের উদ্যোগে আয়োগিত প্রতিযোগিতা শেষে নির্ধারিত দূরত্ব সফলভাবে সম্পন্ন করায় সকল অংশগ্রহণকারীকে ফিনিশার মেডেল প্রদান করা হয়।

এছাড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি করাই তাদের মূল লক্ষ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights