মুন্সীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল শিশুর ভ্রুণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরেরে পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় আনুমানিক ৬ মাস বয়সী এক শিশুর ভ্রূণ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে পশ্চিম দেওভোগ এলাকার মাদরাসাতুল মদিনার গেইটের সামনে ওই শিশুর ভ্রণ একটি পলিথিন পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে সন্দেহ থেকে কাছে গিয়ে তারা পলিথিনের ভেতরে শিশুর ভ্রূণ দেখতে পায়। খবর পেয়ে আশপাশের লোকজন সেখানে ভিড় জমায়।

স্থানীয়দের ভাষ্য, রাতে কেউ এসে ভ্রূণটি সেখানে ফেলে রেখে যায়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত করে জানা যায়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্রুণটি উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় দাফনের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights