মুফতি ফয়জুল করীমকে নিয়ে ভুয়া তথ্য প্রচার, সতর্ক করলো ইসলামী আন্দোলন
অনলাইন ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করতে দেখা গেছে। এ ঘটনায় জনসাধারণকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ সোমবার সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে ভুয়া ফটোকার্ডটি পোস্ট করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভুয়া ফটোকার্ডটিতে দাবি করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘মওদুদিবাদকে হক মেনেই আমরা জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নামে
