মুরাদনগরে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জবি প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরে ঘরের দরজা ভেঙ্গে নারী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শিক্ষার্থী ফোরামের’ আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

এসময় বিক্ষোভ মিছিলটি গুচ্ছ ভাস্কর্য চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় ভাস্কর্য চত্বরে এসে সমাবেত হয়। এসময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় শিক্ষার্থীরা।

ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌ বলেন, গত ২৭ জুন, কুমিল্লার মুরাদপুর থানায় হিন্দু নারীর উপর যে বর্বর ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কোনো সুস্পষ্ট সংবাদ গত দুইদিন প্রকাশ করা হয়নি। ২৯ তারিখ ঘটনাটি প্রকাশে আসলে এটি নিয়ে দেশজুড়ে জনগণ বিক্ষোভে ফেটে পড়েছে এবং ৫ জনকে গ্রেফতার করার ঘটনা আমরা জানতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে? গত দুইদিন এই ঘটনাটি প্রকাশ্যে ঘটে গেলেও, পুলিশের হস্তক্ষেপে কিভাবে একজন ধর্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি! কোন ক্ষমতাবলে এই ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights