সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ১৫টি বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনতে “গ্রীন অ্যান্ড ক্লিন” কর্মসূচির অংশ হিসেবে সারা জেলা জুড়ে এক লাখ গাছ রোপণসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।

বৃক্ষরোপণ থেকে শুরু করে নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে আমরা আমাদের কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রাখবো।

রবিবার (২৯ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এর আগে ২০২৪/২৫ অর্থ বছরের সোনারগাঁ উপজেলার উন্নয়ন তহবিল(১%) থেকে রাস্তা পুনর্বাসন কাজের উদ্বোধন করেন। এছাড়াও সোনারগাঁ পৌরসভায় বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়ারেছ আনসারী, সহকারী কমিশনার ভূমি মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার ভূমি কাচঁপুর সার্কেল সেগুফতা মেহনাজ ও প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights