মুস্তাফিজ ম্যাজিক

ক্রীড়া প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছে গতকাল। চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলদের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ এবার খেলছেন আইপিএলে। গতকাল খেলতে নেমেই ম্যাজিক দেখিয়েছেন তিনি। একে একে চারটি উইকেট শিকার করেছেন। বিরাট কোহলিকে ২১ রানে সাজঘরে ফিরিয়েছেন। ডু প্লেসিসকে ৩৫ রানের বেশি করতে দেননি। রজত পাতিদারকে শূন্য (০) রানেই আটকে দিয়েছেন। ক্যামেরন গ্রিন ১৪ রান করে মুস্তাফিজের বলে বোল্ড হয়েছেন। মুস্তাফিজ ৪ ওভারে ২৯ রান দেন। আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই ৬ উইকেটে জয় পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights