‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অশ্রুসিক্ত বিদায়

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মেক্সিকো। ম্যাচ শেষে আবেগঘন মুহূর্তে চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক গুইলেরমো ওচোয়া, যার মাধ্যমে শেষ হলো মেক্সিকো ফুটবলের এক দীর্ঘ ও সোনালি অধ্যায়।

৪০ বছর বয়সী ওচোয়া আগেই ঘোষণা করেছিলেন যে এই বিশ্বকাপের পরই তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়। ম্যাচ শেষের বাঁশি বাজার পর সতীর্থ ও সমর্থকদের সামনে কান্নায় ভেঙে পড়েন এই কিংবদন্তি গোলরক্ষক।

২০০৬ সালে বিশ্বকাপ দলে থাকলেও মাঠে নামার সুযোগ না পেলেও পরে মেক্সিকোর এক নম্বর গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ওচোয়া। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬—টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে অনন্য রেকর্ড গড়েন তিনি। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে তার অসাধারণ পারফরম্যান্স তাকে বিশ্ব ফুটবলে আলাদা পরিচিতি এনে দেয়।

ঘরের মাঠ অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালো করেছিল মেক্সিকো। তবে জুড বেলিংহ্যামের জোড়া গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথমার্ধে হুলিয়ান কিনিওনেস একটি গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড ১০ জনে নেমে গেলেও হ্যারি কেনের পেনাল্টি ও ব্যবধান বাড়িয়ে নেয়। শেষদিকে রাউল হিমেনেজের পেনাল্টি গোলে ব্যবধান ৩-২ হলেও সমতা ফেরাতে পারেনি মেক্সিকো।

৮০ হাজারের বেশি দর্শকের সামনে ঘরের মাঠে বিদায় নেওয়ায় এই হার মেক্সিকোর জন্য হয়ে উঠেছে আরও বেদনাদায়ক। এটি বিশ্বকাপ ইতিহাসে অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর প্রথম পরাজয় হিসেবেও রেকর্ডে যুক্ত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights