মেঘনার তীরে মিলল অজ্ঞাত যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানী গ্রাম থেকে উদ্ধার করা হয় বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিনউদ্দিন জানিয়েছেন।

উদ্ধার হওয়া অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মেহেন্দিগঞ্জ থানার ওসি বলেন, জোয়ারে নদীর পানি বেড়ে যাওয়ায় লাশটি ভেসে তীরে উঠে আটকে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলতে পারবো।

ওসি বলেন, লাশের পচন দেখে মনে হচ্ছে আনুমানিক এক সপ্তাহ পূর্বে মারা গেছে। চেহারা বিকৃত হয়ে গেছে। শরীরের উপরের অংশে পোশাক ছিল না। নীচের অংশে দুটি প্যান্টের একটি পরিহিত ও অন্যটি অর্ধেক খোলা অবস্থায় পাওয়া গেছে। আপাতত অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights