মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
অনলাইন ডেস্ক
বিদ্যুৎ সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।
আজ সকাল থেকে এ সমস্যা শুরু হয়।
জানা গেছে, ঝড়-বৃষ্টির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
মেট্রোরেল প্রতিদিন উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।
