মেট গালায় বেবি বাম্প নিয়ে নজর কাড়লেন কিয়ারা

অনলাইন ডেস্ক
নিউ ইয়র্কে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ফ্যাশন আসর মেট গালা এবারও জমকালো আয়োজনে শুরু হয়েছে। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি এই প্রথমবারের মতো অংশ নিলেন এই আন্তর্জাতিক মঞ্চে, আর তাও অন্তঃসত্ত্বা অবস্থায়। মাতৃত্বের উজ্জ্বল দীপ্তি আর অনবদ্য ফ্যাশন সেন্সে মুগ্ধ করেছেন দর্শক ও সমালোচকদের।

Advertisement

কিয়ারা মেট গালার লাল গালিচায় হাজির হন ডিজাইনার গৌরব গুপ্তার ডিজাইন করা একটি কালো-সোনালি গাউন পরে। গাউনের সাদা-কালো টেল ও অভিনব কাটিং তার গ্ল্যামারে যোগ করে অনন্য মাত্রা। তার এই ফ্যাশন লুক অন্তঃসত্ত্বা নারীদের আত্মবিশ্বাসের নতুন দৃষ্টান্ত হিসেবেও প্রশংসিত হয়েছে।

মেট গালার মঞ্চে হাঁটার অভিজ্ঞতা নিয়ে কিয়ারা বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা আমার কাছে এক বিশেষ অনুভূতি। আমার স্টাইলিস্ট অনৈতা এবং ডিজাইনার গৌরবকে ধন্যবাদ জানাই, যারা এই সুন্দর মুহূর্তটি বাস্তব করে তুলেছেন।’

এই বছর ভারতের পক্ষ থেকে কিয়ারা ছাড়াও মেট গালায় অংশ নেন বলিউড কিং শাহরুখ খান, যিনি প্রথমবার এই মঞ্চে পা রাখলেন। আরও ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও দিলজিৎ দোসাঞ্জ, যারা নিজ নিজ উপস্থিতিতে ছড়িয়েছেন সৌন্দর্য ও ক্যারিশমার ঝলক।

Advertisement

উল্লেখ্য, গত বছর মেট গালায় আলিয়া ভাট বাজিমাত করেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে। এ বছর কিয়ারা আদভানির উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিল মেট গালার বর্ণাঢ্য ইতিহাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights