মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে সেমাই তৈরি, লাখ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি:

মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে সেমাই তৈরি করায় কুমিল্লার এক সেমাই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার কুমিল্লার বালুতুপা এলাকার একটি সেমাই কারখানায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ময়দা ব্যবহার করে সেমাই প্রস্তুত, অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত, প্যাকেটের গায়ে মিথ্যা ঘোষণা দিয়ে ভোক্তাকে প্রতারিত করা ও ওজনে কারচুপির করায় একটি প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সাথে ১০০ কেজি মেয়াদ উত্তীর্ণ ময়দা জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানটিকে সাতটি নির্দেশনা দেওয়া হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights