মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই মাসেই ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২৬ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন বেশ কিছু পরিচিত মুখ, তবে এই দলে নেই লিওনেল মেসি।

মেসির পাশাপাশি, প্রাথমিক দলে থাকা আরও ৬ জন ফুটবলারকে মূল স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। তাদের মধ্যে আছেন গনসালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি, এবং পাওলো দিবালা।

আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে। পরের ম্যাচটি ২৬ মার্চ ব্রাজিলের বিরুদ্ধে হবে, যা বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে।

আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights