মেহেরপুরে মাটি কাটতে গিয়ে মিললো কামানের গোলা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামে মাটি কাটতে গিয়ে কামানের গোলা পাওয়া গেছে।

আজ রবিবার সকালে সদর উপজেলার কালাচাদপুর গ্রাম দিয়ে প্রবাহিত ভৈরব নদী তীরের মাটি খনন কালে এটি পাওয়া যায়। গোলাটি উদ্ধার করেছে পুলিশ। আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ টার দিকে কালাচাঁদপুর গ্রামের নদীর মাটি অপসারণের লক্ষ্যে খনন কাজের সময় গোলাটি পাওয়া যায়। খবর পেয়ে কামানের গোলাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানার হেফাজতে রাখা হয়েছে। এটি সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত কামানের গোলা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ব্যবহার করা হলেও তা বিস্ফোরিত হয়নি বলে মনে করছে পুলিশের কর্তা ব্যক্তিরা।
মেহেরপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম বলেন, আদালতের অনুমতি সাপেক্ষে বোমা ডিস্পোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights