মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে অংশ নেয়। পরে বৃক্ষমেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় জেলা প্রশাসক শামীম হাসান ও পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights