‘রাজনৈতিক সংকট মোকাবিলায় ওয়ার্কার্স পার্টির কর্মীদের মাঠে থাকতে হবে’

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো কমরেড মাহমুদুল হাসান মানিক বলেছেন, সাম্রাজ্যবাদ বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে, একাত্তর সালের মতোই জনগণ এটা মোকাবিলা করবে। বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় ওয়ার্কার্স পার্টির কর্মীদের রাজনৈতিক দায়িত্ব নিয়ে মাঠে থাকতে হবে।

শনিবার দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা আয়োজিত বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। দিনাজপুর জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক কমরেড হবিবর রহমান।

আরও বক্তব্য রাখেন সম্পাদকমণ্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা। কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো পাঠ করেন জেলা কমিটির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম শিকদার। সিদ্ধান্তগুলোর উপর আলোচনা করেন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নরেন দাস, পাবর্তীপুর উপজেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফুলবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক মোশার্রফ হোসেন ও বোচাগঞ্জ উপজেলার পার্টির নেতা মো. শফিকুল ইসলাম হীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights