মেহেরপুর বিসিক শিল্প নগরীতে চুরি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর বিসিক শিল্প নগরী এলাকায় মেসার্স মোমিনুল ম্যানুফ্যাকচারিং কোম্পানির কারখানায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাতের কোন এক সময় সঙ্ঘবদ্ধ চোরের দল এ চুরির ঘটনা ঘটায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কারখানাটির পেছনের প্রাচীর টপকে চোরের দল ভিতরে প্রবেশ করে একটি দরজা ফাঁক করে ভিতরে প্রবেশ করে। এসময় কারখানার একটি কার্টার মেশিন, লোহার প্লেন শিটসহ প্রায় ২৫-৩০ লক্ষ টাকা মালামাল নিয়ে যায় বলে দাবি কারখানা মালিকের।

মোমিনুল ম্যানুফ্যাকচারিং কারখানার মালিক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‌‌‘আগের দিন কারখানা বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে কারখানার গেট খুলে দেখি পিছন দিকের দরজার নিচে ফাঁকা। ভিতরে প্রবেশ করার পর চুরির বিষয়টি নিশ্চিত হই। আজিজুল ইসলাম জানান এখানে নৈশ প্রহরী না থাকলেও কারখানার সামনে অবস্থিত বিসিক শিল্পনগরী ২ জন নৈশ প্রহরী রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ বিষয়ে মেহেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’ মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights