হবিগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লুৎফুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লুৎফুর রহমান ওই গ্রামের আব্দুল মতলিবের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, লুৎফুর রহমান নামে ওই ব্যক্তি সকালে বাড়ির পাশে একটি ঝাড়ে বাঁশ কাটতে যায়। এ সময় উপর থেকে একটি বিদ্যুতের তার বাঁশের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights