মোংলায় মাঝ নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ১

অনলাইন ডেস্ক

বাগেরহাটের মোংলার পশুর নদীতে ইটবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও একজনের নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার গভীররাতে মোংলার বিদ্যারবাহন এলাকার পশুর নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার মো. আরভেজ আলী বলেন, খুলনা থেকে পশুর নদী পার হয়ে মংলায় যাচ্ছিল ইটবোঝাই ওই ট্রলারটি। মাঝ নদীতে হঠাৎ পচণ্ড ঝড়ে ওই ট্রলারটি ডুবে যায়। এরপর ট্রলারে পাঁচজনের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠলেও একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights