মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ড্রেজার থেকে খালে পড়ে নিখোঁজ থাকা শ্রমিক জাকির হাওলাদারের(২৫) লাশ উদ্ধার হয়েছে। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পরে মঙ্গলবার(১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে বারইখালী খালে তল্লাশি চালিয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ খুঁজে পায়।

এর আগে বেলা সাড়ে ১০ টার দিকে সন্ন্যাসী এলাকার রুস্তম হাওরাদারের ছেলে জাকির মাথায় আঘাত পেয়ে ড্রেজার থেকে খালে পড়ে নিখোঁজ হয়েছিলেন। জাকিরের স্ত্রী ও ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, ঘটনার ৩ ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা খালে তল্লাশি চালিয়ে জাকিরের মরদেহ উদ্ধার করেছে। পরে ওয়ার্ড কাউন্সিলর মো. নান্না শেখের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights