মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ জিবি আমেনা খাতুন বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার একেএম আলি হায়দারের ওপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১০টার দিকে মাদ্রাসা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার দুপুরে মাদ্রাসার সাবেক সুপার বাউন্ডারির মাদ্রাসার মধ্যে থাকা কিছু জমি জোরপূর্বক দখল করে দোকান ঘর নির্মাণের চেষ্টা করে। এসময় বর্তমান ভারপ্রাপ্ত সুপার আলি হায়দারসহ কয়েকজনে বাঁধা দেন। ওই সময় সাবেক সুপার মাওলানা ইব্রাহিম হোসেন বর্তমান সুপারকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবি জানান তারা।

এসময় বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক অহিদুল ইসলাম, মৃধা ফজলুল হক, অভিভাবক হাফেজ মো. ইব্রাহিম, শিক্ষার্থী ফারহানা আক্তার, মিনি আক্তার, ফেরদৌসি আক্তার, লাবনী আক্তার।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক সুপার মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, মাদ্রাসা চত্বরের মধ্যে তার জমি রয়েছে। সেই জমিতে তিনি ঘর নির্মাণ করতে গেলে তাকে বাঁধা দেওয়া হয়। তবে, মারপিটের কোন ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights